
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের গভীরে তেল আবিব ও হাইফায় একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং শহরের কিছু এলাকায় ধোঁয়ার কুন্ডলী দেখা গেছে।
সিএনএন এর প্রতিবেদন সূত্রে জানা গেছে, ইরান দাবি করেছে, এটি তাদের ‘প্রতিরক্ষামূলক জবাব’ হিসেবে চালানো একটি সামরিক পদক্ষেপ, যা ইসরায়েলের আগের হামলার প্রতিক্রিয়ায় এসেছে।
তবে ইসরায়েলি সরকার এই হামলাকে ‘উসকানিমূলক ও আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়ে পাল্টা প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছে।
আইডিএফ বলছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে জরুরি সতর্ক সংকেত হিসেবে সাইরেনের শব্দ শোনা গেছে। সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।
আল জাজিরার খবর বলছে, বন্দর নগরী হাইফাতেও সাইরেন বাজতে শোনা গেছে। হাইফায় চারদিনে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইরান। এতে তিনজন নিহত হয়েছে। হাইফার তেল পরিশোধনাগার বন্ধ করে দেওয়া হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই ধরণের সরাসরি ক্ষেপণাস্ত্র বিনিময় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে। যা অঞ্চলটিকে পূর্ণমাত্রার যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.