ঢাকা২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তেলের ট্রাকে বিস্ফোরণ, ৮ দোকানসহ পুড়ল ৪শ ব্যারেল তেল

admin
ডিসেম্বর ২২, ২০২৪ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল
২২ ডিসেম্বর ২০২৪

রাজশাহীর বাগমারা উপজেলায় তেলের ট্রাকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ছড়িয়ে পড়া আগুনে তেলের ডিপোসহ আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
আজ রবিবার সন্ধ্যায় উপজেলার তাহেরপুর বাজারে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে জানা যায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি বলে ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন।

এদিকে স্থানীয়রা জানান, তাহেরপুর বাজারে আলিফ নামে এক ব্যবসায়ীর তেলের দোকান আছে। তিনি ব্যারেলে জ্বালানি তেল রেখে বিক্রি করেন। বিকেলে এই দোকানে তেল দিচ্ছিল পদ্মা অয়েলের একটি ট্যাংকার ট্রাক। এ সময় কোনোভাবে ট্রাকটিতে আগুন লেগে যায়। এক পর্যায়ে ট্রাক বিস্ফোরণ হয়। এরপর তেলের ডিপোসহ আরও আটটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

অপরদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাগমারা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. ইব্রাহিম জানান, বাগমারা ও দুর্গাপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে তার আগেই ট্যাংকার ট্রাকটি আগুনে পুড়ে যায়।

বাগমারা ফায়ার স্টেশনের এই ইনচার্জ জানান, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে খাবারের হোটেল, মুদি দোকান ও ওয়ার্কশপ রয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তবে শুধু তেলের দোকানেরই প্রায় ৪০০ ব্যারেল তেল পুড়ে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।