ঢাকা২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে আগুন

admin
জানুয়ারি ১২, ২০২৫ ৯:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
১২ জানুয়ারি ২০২৫

রাজধানীর তেজগাঁওয়ে একটি ট্রাকস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
আজ রবিবার সকাল ৮টার দিকে এই আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান।
তিনি বলেন, রবিবার সকাল ৮টা ৫ মিনিটে তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডে আগুন লাগার খবর আসে। পরে ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান মো. শাহজাহান।তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কথা জানাতে পারেননি তিনি। এ ছাড়া এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্যও পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।