ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তিন বছরের মধ্যে সিরাজগঞ্জ-বগুড়া রেল লাইনের কাজ শেষ করা যাবে :প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব

admin
এপ্রিল ২৯, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল ২০২৫,

কাজ শুরু হলে আগামী তিন বছরের মধ্যে সিরাজগঞ্জ-বগুড়া রেল লাইনের কাজ শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মো: সাইফুল্লাহ পান্না। তিনি বলেন, উত্তরাঞ্চলের মানুষ প্রতিদিন তিন ঘন্টা অতিরিক্ত সময় অপচয় করে ঢাকায় আসছেন বা যাচ্ছেন। তাদের এই ভোগান্তির কথা মাথায় রেখে সরকার সিরাজগঞ্জ থেকে বগুড়া রেল সংযোগের কাজ শুরু করেছে। আগামী তিন বছরের মধ্যে তা শেষ হয়ে যাবে।

মঙ্গলবার ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর ইমানুয়েল’স কনভেনশন সেন্টারে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
সাইফুল্লাহ পান্না বলেন, ১৯৯৮ সালে যখন যমুনা সেতু হলো, তখনই যদি সিরাজগঞ্জে ইকোনোমিক জোন হয়ে যেত তাহলে উত্তরবঙ্গের মানুষ আর ঢাকায় এসে চাকরি করতে হতো না। সিরাজগঞ্জেই বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হতো।
তিনি বলেন, দেশের ও এলাকার উন্নয়নের জন্য আমাদের সদিচ্ছার প্রয়োজন। যারা নি:স্বার্থভাবে দেশের উন্নয়নে কাজ করবেন মানুষ তাদের সারাজীবন মনে রাখবে। সিরাজগঞ্জের মানুষের যথেষ্ঠ যোগ্যতা রয়েছে, শুধু ভার্চুয়ালি কানেক্টিভিটির অভাব।

সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি কাওসার আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা সেলিম খান, শামসুল আলম সেতু, চকোর মালিথা, আয়নুল হক, রাশেদুল ইসলাম, তালহা বিন নজরুল, শহীদুল ইসলাম, ইমানুয়েল’স কনভেনশন সেন্টারের চেয়ারম্যান বেনজির আহমেদ শুভ্র।

সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মল্লিক মল্লিকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হাসনাইন তানভীর ইমন, অর্থ সম্পাদক শেখ সাদী, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা , দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুল ইসলাম শাকিল, প্রতীক মাহমুদ, আব্দুল্লাহেল সাফি, শারমিন নাহার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।