আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৬,
বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপির ‘সুস্পষ্ট জয়ের’ কথা উল্লেখ করে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে দুই দেশেরঅভিন্ন উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশার কথাও জানান তিনি।
আজ শুক্রবার সকালে সামাজিক মাধ্যম এক্সে (আগের টুইটার) দেওয়া একটি পোস্টে ভারতের প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান।
পোস্টে মোদি লিখেছেন, ‘আমি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্ট জয়ের পথে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

