অনলাইন ডেস্ক
০৩ মার্চ ২০২৬
বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নিজের প্রথম প্রযোজিত সিনেমা ‘প্রেশার কুকার’ উৎসর্গ করেছেন নির্মাতা রায়হান রাফী। আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিটি রাফীর ক্যারিয়ারের এক নতুন অধ্যায়ের সূচনা করছে।
রাফী বলেন, “প্রযোজক হিসেবে আমার যাত্রা শুরু হচ্ছে ‘প্রেশার কুকার’ দিয়ে। তারেক মাসুদকে দেখে সিনেমা বানাতে অনুপ্রাণিত হয়েছি। তাই মনে হয়েছে, আমার প্রথম প্রযোজিত সিনেমাটি তাকেই উৎসর্গ করা উচিত।”
নারীকেন্দ্রিক গল্পে নির্মিত ‘প্রেশার কুকার’ ছবির প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধ চৌধুরী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

