
আজ স্থানীয় সময় সকালের দিকে তারেক রহমান ডরচেস্টার হোটেলে আসেন। তাকে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। এ ছাড়া হোটেল কক্ষের বাইরে এসে তারেক রহমানকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। এ সময় কুশল বিনিময় করেন তারা।
শুরুতেই তারেক রহমান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুকে প্রধান উপদেষ্টার সঙ্গে পরিচয় করিয়ে দিতে গেলে তাকে উদ্দেশ করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমীর খসরু,...তুমিও চলে আসছ!’ এ সময় তারেক রহমান প্রধান উপদেষ্টাকে বলেন, ‘খসরু সাহেবের সঙ্গে আপনার পরিচয় আছে?’জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ‘অবশ্যই আছে।’
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.