ঢাকা৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তারেক জিয়ার নির্দেশে ডিআইজি খান সাঈদ হাসান কর্তৃক উল্লাপাড়ায় হুইলচেয়ার বিতরণ

admin
নভেম্বর ১৮, ২০২৪ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

উল্লাপাড়া প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সম্প্রতি ডিআইজি (অব.) খান সাঈদ হাসান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বড়হর ইউনিয়নের পূর্ব দেলুয়া গ্রামে শারীরিকভাবে চলাচলে অক্ষম ও বয়স্ক ব্যক্তিদের জন্য হুইলচেয়ার বিতরণ করেন।

এই উদ্যোগের মাধ্যমে শারীরিকভাবে অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের জীবনযাত্রা সহজ করা হয়েছে। ডিআইজি খান সাঈদ হাসান এ সময় বলেন, “মানবতার সেবায় এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। ভবিষ্যতেও আমরা এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখব।”

তিনি আরও বলেন, পূর্ণিমা রানী ধর্ষণ মামলাটি সম্পূর্ণ মিথ্যা, এবং এই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতাকর্মীদের মুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়া তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করে বলেন, “বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২২৫টি আসনে বিজয় অর্জনের ব্যাপারে আত্মবিশ্বাসী। জনগণের সমর্থন এবং আন্দোলনের মাধ্যমে আমরা এই লক্ষ্য অর্জন করব।”

স্থানীয় জনগণ এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার প্রতি সমর্থন জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।