ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার আহ্বান ড. ইউনূসের

admin
মার্চ ২৯, ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল
২৯ মার্চ ২০২৫,

তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন চাকরি দাসপ্রথার চলমান ধারা। তবে মানবসত্তা স্বাধীন।

শনিবার (২৯ মার্চ) চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে সকাল ১০টার দিকে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করে পিকিং বিশ্ববিদ্যালয়।

প্রধান উপদেষ্টা বলেন, যে নতুন বাংলাদেশের দায়িত্ব পেয়েছি, সেখান থেকে দারিদ্র্য দূর করাই প্রধান অগ্রাধিকার। তবে সামনে এগিয়ে যাওয়ার পথে অসংখ্য বাধা রয়েছে। তা কাটিয়ে উঠতে দেশের উন্নয়নে সব নাগরিকের অংশগ্রহণ দরকার।

তিনি আরও বলেন, সঠিক সুযোগের উন্নয়নের জন্য আমার দেশের অসংখ্য তরুণ যুদ্ধ করে যাচ্ছে। আমার দেশের মানুষ গরিব কারণ অর্থনৈতিক ব্যবস্থা তাকে দমন করে রেখেছে। এটিই আমার দেশের জনগণের সকল সমস্যার মূল।

ড. ইউনূস বলেন, প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করে চাকরির বাজারে প্রবেশ করার। তবে চাকরি একটি ভুল ধারণা। চাকরি সৃজনশীলতাকে নষ্ট করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।