সত্য সমাচার ডিজিটাল
আজ ৬ ফেব্রুয়ারি ঢাকা ১৭ নির্বাচনী আসনের প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারীর নেতৃত্বে একাধিক পথসভা, লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়।
মহাখালী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি আইসিডিডিআরবি, সাততলা বস্তি, মহাখালী কাঁচা বাজার সহ বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে। পরে সেটা হয়ে মহাখালী হয়ে ঢাকা ১৭ আসনের বনানিস্থ প্রধান নির্বাচন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক নেতা আসাদুজ্জামান এর বাবুল, লেখক কালাম ফয়েজী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা সুরঞ্জন ঘোষ, শোয়েব কোরাইশী, মহিদুল মামুন, শরিফুল সহ আরো অনেকে।
সভাপতির বক্তব্যে হুমায়ুন কবির বেপারী বলেন, যখন নির্বাচনের পরিবেশ অনুকূলে তখন একটা চিহ্নিত গোষ্ঠী একে বিপথে চালিত করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা চায় নির্বাচন না হোক। যেকোন মূল্যে তারা ঠেকিয়ে দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। যেকোনো মূল্যে নির্বাচন বানচাল করাই তাদের মতলব। বিশেষ করে স্বাধীনতা বিরোধী চক্র একের পর এক চক্রান্ত ষড়যন্ত্র চালিয়েই যাচ্ছে।
তিনি স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে বলেন আপনাদের উচিত হল এ দুষ্কৃতিকারীদের ব্যাপারে সজাগ থাকা এবং সকাল সকাল ভোটকেন্দ্রে হাজির হওযা, সবাইকে ভোট দানে উদ্বুদ্ধ করা।
তিনি বলেন আমাদের নেতা তারেক রহমান ঐতিহ্যগতভাবে সেরা পরিবারের মানুষ। তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনমানুষের উন্নয়নে জীবন উৎসর্গ করেছেন। একইভাবে তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও সকল শ্রেণী পেশার মানুষের উন্নয়নের জন্য ভূমিকা রাখেন। তাদের পুত্র তারেক রহমান আপনাদের প্রার্থী। তিনি নির্বাচিত হলে দেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি কথা দিয়েছেন সব রকম সুখ দুখে তিনি আপনাদের পাশে থাকবেন। আমরা আশা করি ধানের শেষে ভোট দিও আপনারাও তার পাশে থাকবেন।
বিশেষ অতিথির বক্তব্যে আসাদুজ্জামান বাবুল বলেন দেশ এখন নির্বাচনমুখী। অথচ আরেকটা গোষ্ঠী নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা শুনছি ভিতর থেকে সরকারের একটা অংশ ইন্ধন দিচ্ছে। তিনি বলেন আমি হুশিয়ার করে দিতে চাই, যদি কারো দ্বারা নির্বাচন ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাদেরকে মূল্য দিতে হবে। তিনি চিহ্নিত স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানান।
৫ শতাধিক লোক নিয়ে অনুষ্ঠিত এই মিছিলটি মহাখালী হাসপাতাল কাঁচা বাজার ও সাততলা বস্তির বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে। সাধারণ বস্তিবাসীদের ধানের শীষে ভোট দেয়ার জন্য ঘরে ঘরে গিয়ে অনুরোধ জানায়। অত্র এলাকার সাধারণ বাসিন্দারা সাংস্কৃতিক দলের কর্মীদের উপস্থিতিতে বেশ অনুপ্রাণিত হন এবং মিছিল দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। কথা দেন তারা ধানের শীষে ভোট দিবেন।

