ঢাকা২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

admin
মার্চ ২৯, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল: ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) নির্বাচন ২০২৬-২০২৭ মেয়াদের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ ও ৩০ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ রবিবার ঢাকা আইনজীবী সমিতির মূল ভবনের নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৫, ৬ ও ৭ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ, দাখিল এবং গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

মনোনয়নপত্র বাছাইয়ের জন্য ৮ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে। বৈধ তালিকা প্রকাশ ৯ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য ১২ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রার্থী পরিচিতি সভা ২৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

 

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪-২৫ মেয়াদে সর্বশেষ ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

ওই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২১টি পদে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা।

 

তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিতরা আদালতে আসা বন্ধ করে দেন। এতে সমিতির সব কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়। এই পরিস্থিতিতে ওই বছরের ১৩ আগস্ট অ্যাডহক কমিটি গঠন করেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।