রাজধানীর বিভিন্ন এলাকায় বাতাসে গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শনিবার (২৫ অক্টোবর) রাত থেকেই রাজধানীর কুড়িল, বসুন্ধরা, মাটিকাটা গেট, উত্তরা, আশকোনা, ভাসানটেক, দক্ষিণখানসহ বিভিন্ন এলাকার বাতাসে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে।
অনলাইন ডেস্ক
তিতাস গ্যাসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) এ এইচ এম মাছউদুর রহমান জানান, বর্তমানে ঢাকার বিভিন্ন স্থানে পাইপলাইন সংস্কারের কাজ চলছে। সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে পাইপলাইনে একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যার কারণে এ ধরনের গন্ধ ছড়াতে পারে। এ ছাড়া কোথাও পাইপলাইন লিকেজ হলেও এমন গন্ধ পাওয়া সম্ভব।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
