ঢাকা২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

admin
এপ্রিল ২২, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল: ঢাকার জেলা প্রশাসক (ডিসি) মো. রেজাউল করিমকে পদ থেকে প্রত্যাহার করে উপসচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। নতুন ডিসি হয়েছেন ফরিদা খানম।

বুধবার (২২ এপ্রিল) নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।  নতুন ডিসি ফরিদা খানম এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পৃথক প্রজ্ঞাপনে ঢাকার ডিসি মো. রেজাউল করিমকে ঢাকার জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রিপরিষদ বিভাগের উপ সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম চট্টগ্রামেরও ডিসি ছিলেন। গত বছরের ২১ সেপ্টেম্বর পরে তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলি করা হয়।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।