সত্য সমাচার ডিজিটাল
০৭ জানুয়ারি ২০২৫
রাজধানীর তোপখানা রোডের মানিকগঞ্জ ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের এক খুদে বার্তা জানায়, রাজধানীর তোপখানা রোডে মানিকগঞ্জ হাউজে আগুনের ঘটনা ঘটে। ৪ তলা ভবনের ২ তলায় এ আগুনে লাগে। প্রায় ঘণ্টাখানিকের চেষ্টায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.