সত্য সমাচার ডিজিটাল:
১২ আগস্ট ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২৩ জন। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠনো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন খুলনা বিভাগের এবং অন্যজন বরিশাল বিভাগের। একই সময়ে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের ৩২০ জন, ময়মনসিংহ বিভাগের ৪৫ জন, চট্টগ্রাম বিভাগের ৮৩ জন, খুলনা বিভাগের ৯৮ জন, রাজশাহী বিভাগের ৬৩ জন, রংপুর বিভাগের ১২ জন, বরিশাল বিভাগের ১০১ জন এবং সিলেট বিভাগের একজন রোগী রয়েছেন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৩ জনে। অন্যদিকে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৫৫০ জন।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.