
ডামুড্যা (শরীয়তপুর) সংবাবদাতাঃ মোঃ নরুল ইসলাম খোকন
ডামুড্যা বন্দরে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশ খাবারের সবজিতে ছাতকুরা বা ওল পরায় সংরক্ষণ করায় ভোক্তা অধিকার জেলা সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস নেতৃত্বে একটি কনফেকশনারী ও দুইটি খাবারের হোটেল জরিমানা করা হয়। আকবর ক্যাফে সবজিতে ছাতকুরা পরায় সবজি রাখায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ঝম ঝম মিষ্টির মহল মিষ্টির বক্স ৫০ গ্রাম ওজন থাকার কথা সেখানে ১২০ গ্রাম হওয়ায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভাই ভাই বেকারীর লাইসেন্স দিয়ে হোটেল ব্যবসা করায় ৫ হাজার জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষন জেলা সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন, বিভিন্ন মুদি দোকান, ফলের দোকান, বেকারী ও কনফেকশনারী, খাবারে হোটেল আমাদের এই অভিযান চলমান থাকবে। অভিযান চলাকালী সময় পুলিশ ও নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন, সেনেটারী উপজেলা ইন্সপেক্টর আলেয়া বেগম এবং জেলা কনজুমার এসোসিয়োশনে সভাপতি বিল্লাল হোসেন প্রমুখ। উপজেলা দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মোঃ নুরুল ইসলাম খোকন, ভোরের কাগজ জাকির হোসেন, সাংবাদিক নুরুল হুদা।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.