ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতাঃ মোঃ নুরুল ইসলাম খোকন
১১ই নভেম্বর ২০২৪
১২ই নভেম্বর শরীয়তপুর জেলায় ডামুড্যা উপজেলায় ধানকাটি ইউনিয়নের আকাশ বরিশ গ্রামে ৯ ব্যাগ বোমা রাস্তার পাশে পড়ে আছে এবং এলাকায় লোকজনরা আতঙ্কে বিরাজ করছে। স্থানীয় লোকজনরা জানান সোমবার সকালে ধানকাটি ইউনিয়নের উত্তর আকাশ বরিশ গ্রামের রাস্তার পাশে ৯টি কালো রঙ্গের হাত ব্যাগ পরে থাকতে দেখা যায়। এ সময় ফজরে নামাজ আদায় করে লোকজন পথ দিয়ে হাটাচলা করতে গিয়ে ব্যাগের ভিতরে ভর্তি বোমাসহ সদৃশ্য বস্তু বের হয়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে এবং ওই এলাকা পুলিশ চারেদিকে ঘিরে রেখেছে।
বোমা সনাক্তে ও উদ্ধারে ঘটনাস্থলে রওনা দিয়েছে সেনাবাহিনী ও পুলিশ নিস্ক্রিয়কারী দল। ডামুড্যা থানার সাব ইন্সেপেক্টর ইয়ার হোসেন বলেন, আমরা ৯ টার সময় খবর পাই। আকাশ বরিশ এলাকায় বোমা দৃশ্য কিছু দেখে এলাকার লোক আমাদের খবর দেয়। আমরা সাথে সাথে এখানে চলে আসি। আমাদের বোম ডিস্পনসার গ্রæপকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে এটি উদ্ধার করা হবে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.