ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতাঃ মোঃ নুরুল ইসলাম খোকন
৬ নভেম্বর ২০২৪
ডামুড্যা উপজেলায় বেড়েই চলছে চোরের উপদ্রব,বিভিন্ন গ্রামের চোরের ভয়ে আতঙ্কে আছে গ্রামবাসী। ডামুড্যা ধানকাটি ইউনিয়নে পৈতকাটি গ্রামের প্রিয়জন গরু ফার্মে থেকে তিনটি গরু চুরি হয় । খামারে রাখাল তরিকুল ইসলাম বলেন আমি ঘুমিয়ে ছিলাম ২য় তলায় কিন্তু কোন গরু চুরি হবার সময় কোন সাড়া শব্দ পাই নাই ভোরে গরুর খাবার দিতে গিয়ে দেখি ১০টি গরুর ভিতরে ৩টি গরু নেই খামারের পিছনে গিয়ে দেখি গেইট খোলা তালা নেই ,মেইন গেইটের তালা কাটা ও সিসি ক্যামেরার তার ছিড়া। আমি এই খামারে ৩বছর যাবত রয়েছি অতীতে এমন ঘটনা ঘটে নাই। প্রিয়জন খামারের মালিক পক্ষ মোঃ সেলিম দৈনিক ইত্তেফাক কে বলেন ৩টি গরুর দাম ৪লাখ ৪০হাজার টাকা বর্তমান বাজার দর রয়েছে।এই ব্যাপার ডামুড্যা থানায় একটি অভিযোগ করা হয়েছে। ডামুড্যা থানা এস আই মোতালেব বলেন এই ব্যাপরে একটি অভিযোগ করা হয়েছে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে ।
এছাড়া ও গত ৩রা অক্টোবর ধনই গ্রামে ২টা অটো রিক্সা চুরি হয়, পূর্ব ডামুড্যায় নওগা গ্রামে ব্যাটারী চালিত তিনটি ভ্যানগাড়ী চুরি করে, কনেশ্বর তিনখাম্বায় মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা-পয়সা চুরি করে নিয়ে যায় এবং সৈয়দবস্তা গ্রামের আব্দুল মালেক পল্টুর ঘরের তালা ভেঙ্গে দামী দামী জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। কিন্তু চোরের কোনো নাম ঠিকানা অজানা।

