
ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতাঃ মোঃ নুরুল ইসলাম খোকন।
০২ জানুয়ারি, ২০২৫
ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল ইসলাম বাবুল শেখের বিরুদ্ধে পরিষদের আসাবপত্র অন্য জায়গায় সরিয়ে কাজ করার প্রতিবাদের এলাকার লোকজন মানব বন্ধণ করেণ। বুধবার ১লা জানুয়ারী বিকাল ৪:০০ টায় শিধলকুড়া বাসষ্ট্যান্ড আঞ্চলিক মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধণ অনুষ্ঠিত হয়।
এর ফলে শরীয়তপুর গোসাইরহাট সড়কে যানজট সৃষ্টি হয়। মানববন্ধনে অংশ নেয় নারী পুরুষ নির্বিশেষে কয়েক শতাধিক মানুষ। মানববন্ধণে শিধলকুড়া ইউনিয়নের বাসিন্দা মোঃ জালাল উদ্দিন বলেন, ইউনিয়ন পরিষদ শিধলকুড়া উচ্চ বিদ্যালয়ের সামনে ছিল হঠাৎ করে দেখি এটি শিধলকুড়া ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে। কাউকে কিছু না বলে চেয়ারম্যান হঠাৎ করে তার লাঠিয়াল বাহিনী দ্বারা পরিষদের আসবাবপত্র, কম্পিউটার ও যাবতীয় মালামাল যুবলীগের কার্যালয়ে নিয়ে পরিষদের কার্যক্রম পরিচালান করছেন।
আমাদের জন্ম নিবন্ধন নাগরিক সনদ ও বাড়ীর ট্যাক্সসহ বিভিন্ন সুবিধা ঠিকমতো পাচ্ছি না এতে করে এলাকার জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা জন্ম নিবন্ধণ পরিচয়পত্র আনতে গেলে তাকে ঠিকমত পাইনা। এ ব্যাপারে ইউ.পি চেয়ারম্যান মাসুদুল ইসলাম বাবুল শেখ বলেন আমি ঝুকি নিয়ে ঐ ভবনে কাজ করেছি। যে কোন সময় এটি ভেঙ্গে মাথার উপর পরতে পারে, তাই আমি এটি পুরাতন ভবন হতে সরিয়ে নিয়ে এসেছি এবং বিষয়টি আমি উপজেলা প্রশাসনকে জানিয়েছি।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.