ঠাকুরগাঁও প্রতিনিধি: আব্দুর রউফ
ঠাকুরগাঁও সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ মাদক ও সরকারি অনুমোদনহীন ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার (২৪ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে (২৪১০ ঘটিকায়) ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ কান্দাল বিওপির একটি চৌকস টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কান্দাল বিওপির দ্বায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৩৫৯/৪-আর হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে 'বড়দহগা' নামক গ্রামে একটি বিশেষ অভিযান চালানো হয়। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় নিম্নলিখিত মাদক ও নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়:
১১ বোতল ভারতীয় ফেনসিডিল (১০০ এমএল)
০৪ বোতল ভারতীয় এসকফ সিরাপ (১০০ এমএল)
১৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (১০০ এমজি), যা মাদক হিসেবে ব্যবহৃত হয়।
৫০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট (৪ এমজি)।
বিজিবি কর্তৃক জব্দকৃত এই মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৯,০০০/- (ঊনপঞ্চাশ হাজার) টাকা নির্ধারণ করা হয়েছে।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে। পলাতক চোরাকারবারীদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং জব্দকৃত মালামাল নিয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.