ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে বড় দিন পালিত

admin
ডিসেম্বর ২৬, ২০২৫ ১২:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুর রউফ
সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে ২৫শে (ডিসেম্বর) বৃহস্পতিবারে খ্রিস্টান ধর্মাবলম্বীর লোকেরা গির্জায় প্রার্থনা করার মধ্যে দিয়ে বড় দিন পালন করেছেন। এইদিন জেলার বিভিন্ন গির্জায় গিয়ে দেখা গেছে, বেলুন, আর নানা রঙ্গের কাগজের ফুল এবং মোমবাতি প্রদীপ জ্বালিয়ে গির্জা ঘরটিকে সাজিয়েছে তারা। এই যেনো তাদের প্রভু যিশু খ্রিষ্টের জন্মদিনে স্মৃতি রেখার দিন। অন্যদিকে জেলার রাণীশংকৈলে রাউতনগর, রাঙ্গাটুঙ্গী, হাটগাঁও, বাংলাগড় সহ বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন সহযোগিতার মাধ্যমে এই বছরে নানা আয়োজনের মধ্যে দিয়ে শুভ বড়দিন পালন করা হয়েছে।
খ্রিষ্টান ধর্মাবলম্বীরা লোকেরা বলেছেন, আমাদের প্রভু যিশু এইদিনে কুমারী মেরি মাতার গর্ভে জন্ম গ্রহণ করেছিলেন এদিনে তাই দিনটা স্মরণ করার জন্য আমরা খ্রিস্টান ধর্মাবলম্বীর মানুষেরা ২৫শে (ডিসেম্বর) এইদিনটিকে আমরা প্রতিবছর বড়দিন উৎসব পালন করে থাকি।

খ্রিস্টান ধর্মাবলম্বীর লোকেরা বলেছেন, যুগে যুগে পৃথিবীতে অনেক যুগান্তকারী মহাপুরুষদের আগমন ঘটেছে। যাদের অবদান মানব ইতিহাসে চির স্বরণীয়। তেমনী এক সর্বজনবিদিত এবং সর্বশেষ্ট মহাপুরুষ হলেন যীশু খ্রীষ্ট। মানব জীবনকে সার্থক ও সুন্দর করে গড়ে তোলার দর্শন ও স্বপ্ন তিনি প্রতিষ্ঠিত করেছেন তা চিরকাল মানুষের মনে অক্ষয় হয়ে থাকবে। তিনি শুধু মানুষের পার্থিক জ্ঞানের ভান্ডারকে শক্তিশালী করতেই এই দুনিয়াতে আসেননি বরং মানব জাতির জন্য জীবন, তথা স্বর্গের জ্ঞানের পথকে খুলে দিয়েছিলেন।

তার অসাধারণ জন্ম, অভাবনীয় জীবন-যাপন, অলৌকিক মৃত্যু ও পুনরুত্থান এবং তাঁর স্বশরীরে স্বর্গে গমন তাকে মহাপুরুষ কুলের মধ্যে অনন্য সাধারণ করে তুলেছে। তাই এই বড়দিনকে ঘিরে দেশের মঙ্গল ও ভাতৃত্ববোধ যাতে মানুষের মাঝে ছড়িয়ে পড়ে এবং মানুষ যেন সুস্থ ও শান্তিপূর্ণ সহবস্থানে থাকে এই এই কামনায় প্রভু যিশুখৃষ্টের প্রতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।