ঢাকা২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল এ বহিষ্কার করায় কৃষক দলের সভাপতিকে হুমকি

admin
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

আহমেদ ইসমাম
ঠাকুরগাঁও প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২৫

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল এ কৃষক দলের সাবেক সহসভাপতি মাসুদ রানার বিরুদ্ধে অশ্লিল ভাষায় গালিগালাজ ও প্রাণ নাসের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শুক্রবার কৃষকদলের সভাপতি মোশারফ হুসাইন স্থানীয় থানায় সাধারণ ডায়রি করেছে।

মোশারফ বলেন, তাকে বহিস্কারের পর গত ১৮/০৮/২৫ইং তারিখে বিকেল পৌরশহরে মৌচাক হোটেলের সামনে  মাসুদ  অশ্লিল ভাষায় গালিগালাজ করিয়া প্রাণ নাসের হুমকি দিয়ে বলে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করবে।  এছাড়াও বিএনপির দল নিয়ে বিভিন্ন খারাপ মন্তব্য করেন বীমা কর্মী মাসুদ রানা।

জানা গেছে এনিয়ে উপজেলা কৃষকদলের সভাপতি মোশাররফ হুসাইন বাদী হয়ে গত শুক্রবার তার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

তিনি আরো বলেন তার বিরুদ্ধে আদালতে  একাধিক মামলা করা হবে।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাসুদ রানা দাবী করে তিনি এখনো কৃষকদলের সহসভাপতি পদে আছেন।

এর আগে বহিষ্কৃত কৃষক দলের সহসভাপতি মাসুদ রানা রাণীশংকৈল প্রেসক্লাব কে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। সেই সাথে রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম নানা ভাবে হুমকি দিয়ে আসছিল। এই অভিযোগে দলের নির্দেশে  উপজেলা কৃষকদলের সভাপতি মোশারফ হুসাইন তাকে বহিস্কার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।