নিহতেরা হলেন, সিরাজগঞ্জের সলঙ্গা থানার আলোকদিয়ার গ্রামের আব্দুল আজিজের ছেলে সিএনজি চালক শরিফুল ইসলাম (৩৫) ও উল্লাপাড়া উপজেলার ডুবডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুল মমিন (৩২)।
সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ‘আজ বিকেলে সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকা থেকে একটি সিএনজিটি যাত্রী নিয়ে উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া ব্রিজের ওপর পৌঁছালে একটি ট্যাংকলরির সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালকসহ ২ জন নিহত এবং ৪ জন আহত হন। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে এবং আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

