ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

টিলা ধসে মাটিচাপায় একই পরিবারের ৪ সদস্য নিহত

admin
জুন ১, ২০২৫ ৯:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট প্রতিনিধি
০১ জুন, ২০২৫

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় টিলা ধসে মাটিচাপায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ৭ নম্বর লক্ষণাবন্দ ইউনিয়নের বখক্তিয়ার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৈরি পরিস্থিতির কারণে প্রায় ৪ ঘণ্টা বিলম্বে লাশ উদ্ধারে অভিযান শুরু হয়। পরে রবিবার (১ জুন) সকাল ৭টার দিকে স্থানীয়দের সহযোগিতায় চারজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

নিহতদের মধ্যে রিয়াজ উদ্দিনের নাম জানা গেছে। বাকিরা হচ্ছেন রিয়াজের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। স্থানীয় লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার (১ জুন) সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে তিনি এ কালের কণ্ঠকে বলেন, ‘রাত দুইটার দিকে টিলা ধসের ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সবাই ছুটে আসেন। কিন্তু লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিক ও পুলিশকে খবর দেই। কিন্তু বৈরি পরিবেশের জন্য সকাল ছয়টার আগে ফায়ার সার্ভিস এসে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।