প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ৯:০২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

বিনোদন প্রতিবেদক
০৫ অক্টোবর ২০২৬
কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। একই মঞ্চে নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় নৃত্যশিল্পী জুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপা। রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘গত বছরও টরন্টোতে গেয়েছিলাম আমি। সে সময় দারুণ সাড়া পেয়েছি। এবারও সবার ভালোবাসায় ফের গাইতে টরন্টোতে যাচ্ছি। আমার বিশ্বাস এবারের আয়োজনেও দারুণ সাড়া পাব। ইতোমধ্যে বাংলাদেশি কমিউনিটি ছাড়াও অন্য কমিউনিটির মানুষদের মধ্যেও আয়োজনটি নিয়ে বেশ আগ্রহ দেখতে পাচ্ছি।’ গান ও নাচের সঙ্গে থাকছে জোনায়েদ আনোয়ারের দোতারা এবং জাহাঙ্গীর হোসেনের মনোমুগ্ধকর বাঁশি। নাহিদ নাসরিন নয়ন ও গ্যালিয়ানো কনসার্ট সোসাইটি আয়োজিত পুরো অনুষ্ঠান উপস্থাপনা করবেন উপস্থাপিকা ফারহানা আহমেদ ও অজন্তা চৌধুরী।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.