প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ১০:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ১২:০৩ অপরাহ্ণ
জ্বরের পর কাশি কমাতে ঘরোয়া কয়েকটি উপায়

সত্য সমাচার ডেস্ক
০১ সেপ্টেম্বর, ২০২৫
ভাইরাল জ্বর ঠিক হওয়ার পর অনেকেরই শুকনো কাশির সমস্যায় ভুগতে হচ্ছে। কথা বলার সময় কাশি, এমনকি হাসলেও গলা ও বুকে ব্যথা তৈরি হচ্ছে। চিকিৎসকেরা সতর্ক করেছেন যে, বেশি কাশির ওষুধ খাওয়া বিপজ্জনক হতে পারে। আবার অকারণে অ্যান্টিবায়োটিক ঔষধ খেলেও তা শরীরের ক্ষতির কারন হতে পারে।
এ অবস্থায় ঘরোয়া কিছু উপায়ই কাশি কমাতে কার্যকর হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। চলুন, জেনে নিই।লেবু ও পুদিনা একটি পাত্রে পানি নিয়ে তাতে কয়েক টুকরা লেবু ও পুদিনা পাতা দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। ছেঁকে নিয়ে মধু মিশিয়ে দিনে তিন বার পান করলে শুকনো কাশি অনেকটাই কমে।
তেজপাতার চা নাক বন্ধ বা সর্দি-কাশির সমস্যায় লবঙ্গ, আদা, গোলমরিচ ও তেজপাতা ফুটিয়ে চায়ের মতো পান করলে উপকার বেশ উপকার পাওয়া যায়।
আদা-তালমিছরির রস পানিতে আদা, তালমিছরি, তুলসি পাতা, বাসক পাতা, যষ্টিমধু ও লবঙ্গ একসঙ্গে ফুটিয়ে রস তৈরি করে দিনে দুই-তিন বার পান করলে দ্রুত আরাম পাওয়া যায়।
গোলমরিচ ও মধু এক কাপ গরম পানিতে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে তাতে মধু দিয়ে পান করলে গলার খুসখুসানি ও নাক টানার সমস্যা কমে যায়।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.