
সাংবাদিককে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চেয়ে আইনি নোটিশ পাওয়ার পর নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। এক ভিডিও বক্তব্যে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, তাকে যারা অপদস্থ করছেন এবং বয়কটের ডাক দিয়েছেন, তারা কি তার কাছে ক্ষমা চাইবেন?
সোমবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে পরীমনি অভিযোগ করেন, তাকে জোর করে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা চলছে।
ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি বয়কটের ডাক দেওয়া হচ্ছে। এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তাকে কাজ না দেওয়ার জন্যও চাপ সৃষ্টি করা হচ্ছে।
ভিডিওতে নিজের বক্তব্যের একপর্যায়ে পরীমনি বলেন, ‘কাউকে জোর করে ক্ষমা চাইতে বাধ্য করা যায় না। তার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, বয়কটের ডাক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে কাজ না দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে’ বলেও অভিযোগ করেন তিনি।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.