ঢাকা৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জেনেভা ক্যাম্পে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

admin
নভেম্বর ২৯, ২০২৪ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:
২৯ নভেম্বর ২০২৪,

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে যৌথবাহিনীর অভিযানে শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিমের ঘনিষ্ঠ সহযোগী মাহবুব ও বোবা বিরিয়ানির ইরফানসহ ১২ জন মাদক কারবারিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) ভোরে জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিমের ঘনিষ্ঠ সহযোগী মাহবুব এবং ইরফানসহ ১২ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। অভিযানে যৌথবাহিনী গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি রিভলভার, ৮ রাউন্ড এ্যামুনেশন, ৫টি চাপাতি এবং ৭টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

উদ্ধার অস্ত্র ও এ্যামুনেশনসহ গ্রেপ্তারকৃতদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় আইএসপিআর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।