ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জেনেভা ক্যাম্পে পুলিশের পর সেনাবাহিনীর অভিযান

admin
আগস্ট ১১, ২০২৫ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
১১ আগস্ট ২০২৫

মাদক কারবারি ও সন্ত্রাসীদের ধরতে রাজধানীর জেনেভা ক্যাম্পে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। আজ সোমবার রাত ৮টা ২০ মিনিট থেকে এ অভিযান শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তা জানান, মাদক কারবারিরা তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। আজকের অভিযানে মাদক কারবারি ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে। এ ছাড়া অবৈধ অস্ত্র উদ্ধারেও অভিযান চলমান রয়েছে।

এর আগে আজ সোমবার বিকেল ৪টার পর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালায় পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তারা হলেন- ফয়সাল ও সেলিম। তারা স্থানীয় মাদক কারবারি।

পুলিশের অভিযান শেষে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এসিডি) জুয়েল রানার জানান, মাদক কারবারিরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারিরা মাদকের স্পট দখলে নিতে গত বৃহস্পতিবার থেকে সংঘর্ষে জড়িয়েছে। মাদক কারবারকে কেন্দ্র করে একের পর এক ককটেল বিষ্ফোরণ ঘটছে। আজ দুপুরে মাদক কারবারের আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ধারাল অস্ত্রের আঘাতে শাহ আলম নামে ২০ বছরের এক তরুণ প্রাণ হারান। এ ঘটনায়রমে যৌথ অভিযান চালানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।