সত্য সমাচার ডিজিটাল:
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করা হবে।
আজ শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় আইন সংস্কার কমিশন ১৩৩টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই আমরা গ্রহণ করেছি।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাতকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করতে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাত আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি সভাপতি এম এ মজিদসহ অন্যান্যরা।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.