ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের নিয়ে সেনাবাহিনীর ইফতার

admin
মার্চ ২৩, ২০২৫ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল
২৩ মার্চ ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে সেনাবাহিনী। আজ সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে এ আয়োজন করা হয়।

এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ নেন।

ইফতার ও নৈশভোজে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক পরিমন্ডলের বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকরা অংশগ্রহণ করেন। এ ছাড়া অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে আহত ৪ হাজার ২১৫ জনকে দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৯৮৯ জন আহতের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ৩৯ জন সিএমএইচ, ঢাকাতে চিকিৎসাধীন রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।