ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাইয়ের মধ্যে সনদের কাজ শেষ করতে চায় কমিশন: আলী রীয়াজ

admin
জুন ৩, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
০৩ জুন ২০২৫
জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবই চূড়ান্ত নয়, আলোচনার মাধ্যমে ঐকমত্য হওয়া বিষয়গুলো জুলাই সনদে ঠাঁই পাবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘জুলাইয়ের মধ্যে সনদের কাজ শেষ করতে চায় কমিশন।’

আজ মঙ্গলবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনার শুরুতে তিনি এ কথা বলেন।

আজকের বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা হবে বিষয়ভিত্তিক। পবিত্র ঈদুল আজহার আগে একদিন এবং ঈদের পরে দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা চলবে। বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের যেসব মৌলিক প্রস্তাবে এখনো ঐক্যমত্য হয়নি, সেগুলো এ পর্বে বেশি গুরুত্ব পাবে। যার অন্যতম- ৭০ নম্বর অনুচ্ছেদের সংস্কার, সংসদের স্থায়ী কমিটিগুলোতে বিরোধী দলের নেতৃত্ব বৃদ্ধি, নারী আসনের সংখ্যা বাড়ানো এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে আগামী জুলাই মাসে ‘জুলাই সনদ’ তৈরি করার লক্ষ্য রয়েছে ঐকমত্য কমিশনের।

এর আগে, প্রথম দফার সংলাপ ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়। আজ চলছে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।