ঢাকা২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে মোর্শেদ খানের নেতৃত্বে কমিটি

admin
আগস্ট ২৯, ২০২৬ ৯:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:

২৯ আগস্ট ২০২৬

আগামী ১৮ অক্টোবর জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানের নেতৃত্বে উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এই কমিটি অনুমোদন করেছেন। কমিটিতে চিকিৎসক, শিক্ষাবিদ, প্রকৌশলী, আইনজীবী ও সাংবাদিকদের রাখা হয়েছে।

এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে- অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।

এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ডা. মোস্তফা আজিজ সুমন, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, প্রকৌশলী মো. মাহবুব আলম, ব্যারিস্টার মীর হেলাল, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী এবং কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম।

কমিটির সদস্য হিসেবে আছেন- ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ডা. এস এম রাকিবুল ইসলাম, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম, অধ্যাপক ড. মো. আল মাহমুদউদ্দীন আলোকেশানী, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, প্রকৌশলী মো. এ কে এম জহিরুল ইসলাম, অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন জুয়েল, সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, কৃষিবিদ মো. শফিউল আলম দিদার, অধ্যাপক মো. লুৎফুর রহমান, অধ্যাপক ড. নাসরিন সুলতানা, ডা. পারভেজ রেজা কাকন, প্রকৌশলী কাজী আবদুর রহমান, ডা. মেহেদী হাসান, ডা. মো. আনোয়ারুল ইসলাম এবং প্রকৌশলী শাহ আদনান মাহমুদ, রেজাউর রহমান চৌধুরী (সুমন), অধ্যাপক ড. মো. আবু জাফর খান, ডা. ড. এম আর হাসান, প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, কৃষিবিদ ড. মো. আকিফুল ইসলাম, ডা. সাইদ ইমতিয়াজ উদ্দিন (সাজিদ), অ্যাডভোকেট আশরাফুল জালাল খান মনন, কৃষিবিদ তানজিয়ার আলম, ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, অ্যাডভোকেট মনিরুল হাসান খান, ডা. জাহানারা লাইজু, প্রকৌশলী মো. মেহেদী হাসান সোহেল, ডা. তানজিম কুবায়্যাত অফিক, সাংবাদিক শফিকুল ইসলাম, প্রকৌশলী আসিফ হোসেন রনি, ডা. রাকিবুল ইসলাম আকাশ, ডা. আমিরুল ইসলাম পাটোয়ারী এবং প্রকৌশলী সায়েম শাহনেওয়াজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।