ঢাকা২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জিটিওকে প্রধান উপদেষ্টা বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই

admin
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৯:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
৩০ সেপ্টেম্বর ২০২৫,বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই।’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নতুন ধারার সংবাদমাধ্যম জিটিওর সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। সাক্ষাৎকারটি সোমবার প্রকাশ করেছে জিটিও।

হিন্দুদের ওপর নির্যাতন-নিপীড়নের অভিযোগ নাকচ করে ড. ইউনূস বলেন, ‘এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর।’

২০২৪ সালে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

জনগণের অন্তর্বর্তী প্রধান হিসেবে তাকে বেছে নেওয়ার সিদ্ধান্তের কথা স্মরণ করে সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, ‘আমি বিস্মিত হয়েছিলাম।’ তবে অনিচ্ছা সত্ত্বেও তা মেনে নিয়েছিলেন বলে জানান তিনি।

সে সময় আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন, তবে আমি আমার সিদ্ধান্ত বদলাব।’

সাক্ষাৎকারে আরও কিছু বিষয় নিয়ে কথা বলেন ড. ইউনূস। এর মধ্যে ছিল জাতীয় নির্বাচন দেরি হওয়ার যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সংশ্লিষ্ট নানা বিষয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।