ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জানালেন রফিকুল ইসলাম খান নির্বাচনে ইসলামপন্থীদের সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত জামায়াত

admin
জুলাই ৫, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি
০৫ জুলাই ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতে ইসলামী নিজেদের ঘোষিত আসনের প্রার্থী পর্যন্ত প্রত্যাহার করতে প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘দেশের সকল ইসলামপন্থী রাজনৈতিক দল ও পীর-মাশায়েখদের নিয়ে বৃহত্তর ঐক্য গঠনের চেষ্টা চলছে। জুলাই বিপ্লবের পর যারা ক্ষমতা দখল করেছে, তারা আজ দেশের অঘোষিত মালিক সেজেছে। অপরাধীদের ছাড়িয়ে নেওয়া, চাঁদাবাজির উৎসব, পক্ষপাতদুষ্ট প্রশাসন— সবই চলছে সরকারের ছত্রছায়ায়।’

আজ শনিবার বগুড়া শহরের ঐতিহাসিক টিটু মিলনায়তনে বগুড়া জেলা ও মহানগর উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, ‘প্রশাসনের মধ্যে যারা দলীয় পক্ষপাতিত্ব করছে, তাদের অপসারণ করে নিরপেক্ষ প্রশাসন গঠন করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড ও স্থানীয় সরকার নির্বাচন অবশ্যই জাতীয় নির্বাচনের আগে দিতে হবে। তা না হলে দেশের আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে অপচেষ্টা রুখে দেবে।’

তিনি অভিযোগ করেন, ‘শেখ হাসিনার সরকার জামায়াত নেতৃবৃন্দকে বিচারবহির্ভূতভাবে হত্যা করেছে। এসব হত্যার সঙ্গে জড়িত বিচারক, আইনজীবী, সাক্ষীসহ সংশ্লিষ্ট সকলকে বিচারের আওতায় আনতে হবে।’

ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জেলখানায় বসেই আলেম সমাজ ঐক্যের ভিত্তি তৈরি করেছেন। এবার নির্বাচনে সেই ঐক্যের বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমাদের মসজিদগুলো হবে দাওয়াত ও ঐক্যের কেন্দ্র। আলেমরা ঐক্যবদ্ধ হলে এদেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।