
স্টাফ রিপোর্টার: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পাঁচ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদেরকে আগামী ১৬ ও ১৭ নভেম্বর দুদকে হাজির থাকতে বলা হয়েছে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশের মাধ্যমে মিরপুরের সেকশন-১৩, ব্লক-বি, লেন-০৬ এবং ০৮ এর মধ্যবর্তী খেলার মাঠের জায়গায় ভুয়া ২৪টি প্লট বরাদ্দের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। ২০২২ সালের অভিযোগটির অনুসন্ধান এখনো শেষ করতে পারেনি দুদক।
এই পাঁচ কর্মকর্তা হলেন- মিরপুর গৃহ সংস্থান বিভাগ-২ এর সাবেক নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, ঢাকা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক শহীদ উদ্দীন আহমেদ, গৃহ সংস্থান অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মনসুর আহমেদ। তাদের তিনজনকে ১৬ নভেম্বর দুদকে হাজির থাকতে বলা হয়েছে।
এ ছাড়া নগর উন্নয়ন অধিদপ্তরের সাবেক পরিচালক আলাউদ্দিন আহমেদ ও নগর উন্নয়ন অধিদপ্তরের সাবেক উপ-পরিচালককে ১৭ নভেম্বর দুদকে হাজির থাকতে বলা হয়েছে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.