সত্য সমাচার ডিজিটাল:
১৭ নভেম্বর ২০২৪
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার ১০০ দিন পূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে উপদেষ্টার প্রেস উইং।
উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে তার ভাষণ প্রচারিত হবে।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। এমন প্রেক্ষাপটে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় ৮ আগস্ট।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.