ঢাকা৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জরুরি সংবাদ সম্মেলন ডেকে যা জানাল এনসিপি

admin
মার্চ ৩, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

৩ মার্চ ২০২৬

আদালতকে ব্যবহার করে জুলাই জাতীয় সনদ ও সংস্কার বাস্তবায়নে বিএনপি সরকার বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ তুলেছে এনসিপি।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলে এনসিপির সংস্কার বাস্তবায়নবিষয়ক কমিটি।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আজকে আদলতে যা হচ্ছে, সেই শঙ্কা আগে থেকেই ছিল। এটা স্পষ্ট যে, কারা এর পেছনে। গণঅভ্যুত্থানের আগেও জনগণকে আদালতের মুখোমুখি করা হয়েছে।

তিনি বলেন, তারা আদালতের মাধ্যমে সংস্কারকে বাধাগ্রস্ত করছে। এখানে সাপলুডু খেলার মতো ওপরে উদারতা দেখালেও ভেতরে বাধা তৈরি করছে। সিলেক্টিভ সংস্কার নিয়ে সরকার আদালতে যাচ্ছে।

আসিফ মাহমুদ বলেন, এর মাধ্যমে বিএনপি নিজের সরকারের বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করছে। এই রায় হলে এই সংসদও বাতিল হতে পারে। কারণ এই একই আদেশের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে বিএনপি সিলেক্টিভ সংস্কার করার মাধ্যমে ৭২’-এর সংবিধানকে রক্ষা করার লড়াই করছে।

এনসিপির সংস্কার বাস্তবায়নবিষয়ক কমিটির উপ-প্রধান ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। এরপর এগুলোকে নিয়ে প্রশ্ন তোলা, মীমাসিংত বিষয় নিয়ে আদালতে যাওয়া একটা ন্যক্কারজনক নজির হয়ে থাকল।

তিনি বলেন, জনগণ ও আদালতকে মুখোমুখি করার একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে। জুলাই সনদ জনগণের অভিপ্রায় এর অভিব্যক্তি। সেখানে বিএনপিও সাইন করেছে। জনগণের অভিপ্রায় রক্ষা করা আদালতের কাজ। কিন্তু এই রিটের মাধ্যমে একটি রাজনৈতিক দল আদালত ও জনগণকে মুখোমুখি করছে।

সারোয়ার তুষার বলেন, ‘আমরা বলেছিলাম গণভোট নির্বাচনের আগে হোক। বিএনপি বলেছিল নির্বাচনের দিন গণভোট হলে একই অর্থ বহন করে। আমরা বৃহত্তর স্বার্থে মেনে নিয়েছি। কিন্তু মীমাংসিত রাজনৈতিক বিষয়কে জলঘোলা করলে তাদের নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।