ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জন্মভূমির মাটিতে তারেক রহমান

admin
ডিসেম্বর ২৫, ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

অবশেষে জন্মভূমির মাটিতে এলেন তারেক রহমান। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটটি সিলেটে অবতরণ করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১০টার কিছু আগে ফ্লাইট অবতরণ করে। এখানে প্রায় ১ ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে।

সকাল ১১টা ৪৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

 

বিমানবন্দরে অবতরণের পর তারেক রহমান যে পথ ব্যবহার করে ৩০০ ফিটের সভাস্থলে পৌঁছবেন, তার ম্যাপ ঘোষণা করা হয়েছে। এতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রানওয়ে থেকে ভিআইপি গেট হয়ে ৮ নম্বর গেট, সেখান থেকে বেবিচক ভবন থেকে বাঁ দিকে জসীমউদ্‌দীনে ইউ টার্ন নিয়ে বিমানবন্দর স্টেশন হয়ে খিলক্ষেত ফ্লাইওভার দিয়ে ৩০০ ফিট সড়কের সভাস্থলে পৌঁছবেন। ৮ নম্বর গেট ও ক্যান্টিন গেটে দুটি মিডিয়া বুথ থাকবে।

মিডিয়া পাস ছাড়া কোনো গণমাধ্যমকর্মীকে বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।