ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চীন থেকে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা

admin
মার্চ ২৯, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২৯ মার্চ ২০২৫
চীনে চার দিনের সরকারি সফর শেষে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার বিকেল ৩টার দিকে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টাকে বিদায় জানান চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের প্রধান প্রটোকল অফিসার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হং লেই।

ড. মুহাম্মদ ইউনূস চার দিনের চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংসহ ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।