ঢাকা২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চিন্ময় দাসের জামিন নামঞ্জুর

admin
জানুয়ারি ২, ২০২৫ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৫

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিন্ময়ের পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রীম কোর্টের ১১ আইনজীবীর একটি দল। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সরকারি কৌঁসুলির (পিপি) পিপি মফিজুল ইসলাম ভূঁইয়া। দুই পক্ষের যুক্তিতর্ক শুনে আদালত চিন্ময়ের জামিন নামঞ্জুর করেন।

এর আগে শুনানিতে অংশ নিতে সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর দলটি আজ সকাল সোয়া ১০টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে প্রবেশ করেন।

শুনানিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রাম আদালত পাড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তা দিতে দেখা গেছে। প্রবেশ মুখগুলোতে জনসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে। প্রয়োজন ছাড়া কাউকে ভেতর ঢুকতে দেওয়া হচ্ছে না।

এ ছাড়া আদালত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব বিচারপ্রার্থী আদালতে আসছেন তাদের কাগজপত্র দেখে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আদালতের দুটি ঢোকা ও বেড়োনোর পথে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও সেনাসদস্য মোতায়েন রয়েছে। সেই সঙ্গে সাদা পোশাকেও আছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।