ঢাকা২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাকসুতেও ভিপি-জিএসসহ ২৪ পদে শিবিরের জয়

admin
অক্টোবর ১৬, ২০২৫ ৯:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
১৬ অক্টোবর ২০২

ডাকসু ও জাকসুতে ভূমিধস বিজয়ের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদেও (চাকসু) ভিপি-জিএসসহ বেশিরভাগ পদেইসলামী ছাত্রশিবির জয়ী হয়েছে। শিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা ভিপি-জিএসসহ ২৪টি পদে নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে ৪৪ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) আবারও নেতৃত্বে ফিরেছে ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে চারটায় সপ্তম চাকসু নির্বাচনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে ভিপি পদে ছাত্রশিবিরের মো. ইব্রাহিম হোসেন ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি সংগঠনটির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন পেয়েছেন ৪ হাজার ৩৭৪ ভোট।

জিএস পদে ৮ হাজার ৩১ ভোট নির্বাচিত হয়েছেন একই প্যানেলের সাঈদ বিন হাবিব। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ও ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মো. শাফায়াত পেয়েছেন ২ হাজার ৭৩৪ ভোট।

চাকসুর মোট ২৬টি পদে মধ্যে মাত্র একটি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রদলের প্রার্থী আইয়ুবুর রহমান। তিনি এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে পেয়েছেন ৭ হাজার ১৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির প্যানেলের সাজ্জাদ হোছন পেয়েছেন ৫ হাজার ৪৫ ভোট। এ ছাড়া সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জয়ী হছেন তামান্না মাহবুব।

বেশিরভাগ হল সংসদে ভোটের ফলাফলেও ছাত্রশিবিরের জয়জয়কার। এফ রহমান, আলাওল, সোহরাওয়ার্দী , শাহজালাল, ফয়জুন্নেসা ও শামনুননাহার হলে ভিপি-জিএসসহ বেশিরভাগ পদে ছাত্রশিবিরের প্রার্থীর জয় অনেকটািই নিশ্চিত। দুর্ভাগ্যের বিষয় হলো নিজেদের নেত্রী নামে যে হলটি, সেই দেশনেত্রী খালেদা জিয়া হলেও নিজেদের জয় ছিনিয়ে আনতে পারেনি ছাত্রদলের প্রার্থীর।সব মিলিয়ে ঢাকসু ও জাকসুর ধারাবাহিকতায় চাকসুতেও আরেকটা ভূমিধস বিজয়ের পথে এগিয়ে যাচ্ছে ইসলামী ছাত্রশিবির।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।