ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন

admin
মে ২৮, ২০২৫ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২৮ মে ২০২৫,
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, আজ বুধবার সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা যায়।

ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে জানানো হয়, পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ, অর্থাৎ ৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।