ঢাকা২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের মিরশ্বরাইতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু

admin
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

এ জেড ভূঁইয়া রাজু,স্টাফ রিপোর্টার(চট্টগ্রাম)।।

চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।এতে ৪ জন আহত হয়েছে।

১২ সেপ্টেম্বর শুক্রবার সকালে চট্টগ্রাম জেলার মিরশ্বরাই উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
দূর্ঘটনায় নিহতরা হলেন মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার মেয়ে মুসকান(৩)।আহত ৪ জনের মধ্যে নিহত ২ জন গোলাম সরোয়ার স্ত্রী ও ছেলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকি ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকার উত্তরা থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয়।মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন এবং আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।