ঢাকা৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গ্যাসের জন্য ২০ কোটি টাকা ঘুষ দিয়েছি : বাণিজ্য উপদেষ্টা

admin
নভেম্বর ২৪, ২০২৪ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:
২৪ নভেম্বর, ২০২৪

শিল্প-কারখানায় বিনিয়োগের পর গ্যাস পেতে নিজের টাকায় ৪০ কিলোমিটার পাইপলাইন স্থাপনের কথা উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেছেন, ‘এই পাইপলাইন নির্মাণে শুধু রোড কাটিং বাবদ আমি ২০ কোটি টাকা ঘুষ দিয়েছি।

গ্যাসের জন্য জ্বালানি প্রতিমন্ত্রীর বাসার সামনে আমাকে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তার কাছ থেকে অনেক লেকচার শুনতে হয়েছে। মিনিমাম ইজ্জত পর্যন্ত পাইনি।

তার পরও জি স্যার, জি স্যার বলতে হয়েছে।’
গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।

সেখ বশির উদ্দিন বলেন, ‘কিছু কিছু মানুষের সিটিস্ক্যান করে তাদের ব্রেইন দেখার ইচ্ছা হচ্ছে আমার।

মানুষ কিভাবে এত ক্রিমিনাল হতে পারে।’
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমি জ্বালানি উপদেষ্টাকে এক মিটিংয়ে বলতে শুনেছি, জ্বালানি খাত দুর্নীতির অন্যতম স্তম্ভ। সেখান থেকে আমাদের বের হতে হবে।

এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের মধ্যে শিক্ষাভাতা বিতরণ অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, দেশে চিনি, তেল ও পেঁয়াজের দাম কমেছে।

তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি, সামনে রমজানকে কেন্দ্র করে বাজারকে যতটুকু সম্ভব সহনশীল করা যায়। চাহিদা এবং জোগানের বিষয়কে যেন একটা সমানুপাতিক হারে রাখতে পারি। এ জন্য সহযোগিতা এবং দোয়া কামনা করছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।