ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গোপালগঞ্জে ছাত্রলীগ-আ. লীগের হামলার পরেও মঞ্চে এনসিপি’র নেতারা

admin
জুলাই ১৬, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
১৬ জুলাই ২০২৫,

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। তবে এরই মধ্যে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা।

আজ বুধবার দুপুরে শহরের সমাবেশস্থলে হামলা চালিয়ে ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলে এবং চেয়ার ভাঙচুর করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের কর্মীরা হঠাৎ করেই মিছিল নিয়ে এসে সমাবেশস্থলে চড়াও হয়। তখনো পর্যন্ত এনসিপি কেন্দ্রীয় নেতাকর্মীরা শহরে উপস্থিত থাকলেও মূল মঞ্চে পৌঁছাননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।