ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর ভিডিও পুরোনো: ডিএমপি

admin
জুলাই ২০, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২০ জুলাই ২০২৫
আওয়ামী লীগের হরতালের সমর্থনে রাজধানীর গুলিস্তান ও আজিমপুরে কোনো বাস পোড়ানো হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে, যা মিথ্যা।

আজ রবিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর গুলিস্তান ও আজিমপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরতালের সমর্থনে বাস পোড়ানো সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে। মূলত ওই ভিডিও দুটি অনেক পুরনো এবং কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে আজকের ভিডিও বলে প্রচার করছে। এসব জায়গায় এরকম কোনও ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মানুষের মনে অহেতুক ভীতি ও আতংক সৃষ্টির অপচেষ্টা হিসেবে একটি কুচক্রী মহল এসব পুরনো ভিডিও ও ছবি প্রকাশ করে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। যে কোনো ধরনের সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ড প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে। কুচক্রী মহল কর্তৃক এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য নগরবাসীদের অনুরোধ জানায় ডিএমপি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।