ঢাকা২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

admin
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার :

৮ ফেব্রুয়ারি ২০২৫

গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ওই পোস্টে বলা হয়, গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল-জাহাঙ্গীরের চাপাতিবাহিনীর হামলার প্রতিবাদে আজ শনিবার বেলা ১১টায় রাজবাড়ি মাঠে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে সারাদেশের আপামর ছাত্রজনতা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন বলে ওই পোস্টে বলা হয়।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে গাজীপুর মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় স্থানীয় কিছু মানুষ জড়ো হয়ে ১৫ জনকে পিটিয়ে আহত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।