ঢাকা১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরে ইমামের অপহৃত মাদরাসাছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৭

admin
এপ্রিল ১৯, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

 গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মসজিদের ইমাম কর্তৃক অপহৃত মাদরাসাছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে শ্রীপুরের নয়নপুর থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও শ্রীপুর থানার পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে জড়িত এজাহারভুক্ত দুইজনসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযুক্ত আবিদ (২১) পালিয়ে গেছে।

জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই ছাত্রী পরিবারের সঙ্গে শ্রীপুরের মাওনায় বাস করেন। তিনি স্থানীয় একটি মাদরাসার নবম শ্রেণির ছাত্রী। গত ১৪ এপ্রিল ওই ছাত্রী (১৬) মাদরাসায় যাওয়ার পথে মাওনা ফায়ার স্টেশনের কাছ থেকে একই এলাকার যুবক মো. আবিদ (২১) তাকে অপহরণ করে। পরবর্তীতে অপহরণকারীর অভিভাবককে চাপ দিলে পরদিন সকাল ১০টার দিকে আবিদ (২১) ছাত্রীকে তার বাবার বাড়িতে নিয়ে আসে।
উভয়পক্ষ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালিশ বৈঠকে বসে। বিষয়টি ফয়সালা না হওয়ায় সকাল ১১টার দিকে আবিদ সহযোগীদের মাধ্যমে পুনরায় ওই ছাত্রী অপহরণ করে এবং তার আত্মীয়-স্বজনকে মারপিট করে।এ ঘটনার ছাত্রীর বাবা পরদিন শ্রীপুর থানায় আবিদসহ ১০ জনের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। অপহৃতার মেডিক্যাল পরীক্ষা, বয়স নির্ধারণ এবং নারী-শিশু আইনের ২২ ধারা মোতাবেক জবানবন্দি গ্রহণের জন্য শনিবার বিকেলে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, উদ্ধারের পর অপহৃতা ছাত্রী গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে জানান, গত ১৫ এপ্রিল তারা নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। বাবা-মা বিয়ে না মেনে স্বামীকে তালাক দিতে চাপ সৃষ্টি এবং ঘরে আটকে রাখেন। বাধ্য হয়ে তিনি আবিদকে ফোনে ডেকে আনেন। পরে ঘরের তালা ভেঙে আবিদ তাকে উদ্ধার করে নিয়ে গিয়েছিল। অভিযুক্তের পরিবারের সদস্যরাও একই কথা জানান।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার এসআই লাল চাঁন বলেন, কিশোরী আদালতে বাবার দায়ের করা অভিযোগের পক্ষে স্বীকারোক্তি দিয়েছেন। আদালতে তাকে বাবার জিম্মায় ছেড়ে দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।