স্টাফ রিপোর্টার : শাহাদাত হোসেন
১২ আগস্ট, ২০২৫
সারা দেশের মতো নানা আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরের কাশিমপুরে গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে।গাজীপুর মহানগর কৃষক দলের যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মহি এর উদ্যোগে দিনব্যাপি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।দিবস টি উপলক্ষে মঙ্গলবার দুপুর তিনটায় বাগবাড়ি ৫ নং ওয়ার্ডের বিএনপি কার্যালয়ের সামনে থেকে এক বিশাল বিজয় র্যালি বের করা হয়।র্যালিটিতে বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা পালাইছে রে পালাইছে পালাইছেরে পালাইছে শেখ হাসিনা পালাইছে এই স্লোগান দিতে থাকে।
পরে র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রতিক্ষণ করে আবারো বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।গাজীপুর মহানগর কৃষক দলের মাহবুব আলম মহীর সভাপতিত্বে এ সময় অনলাইনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাশিমপুর থানা স্বেচ্ছা সেভ সেবক দলের 1 নং সদস্য আজিজুল মোল্লা। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন গাজীপুর মহানগর কৃষক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইউসুফ খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 5 নং ওয়ার্ড বিএনপির সম্পাদক আসাদ মন্ডল সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.